ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে সুমন ভুঁইয়ার প্রার্থীতা ঘোষনা

মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বর্তমান বিআরডিবির চেয়ারম্যান তারুণ্যের অহংকার মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন প্রর্থীতা ঘোষনা করেছেন। ১৭ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময়ে সভায় নিজের প্রার্থীতা ঘোষণা করেন।তার নির্বাচনী এলাকা রামগঞ্জ উপজেলাব্যাপী হাট-বাজার, পথে-পান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এই নেতা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সুমন ভুঁইয়া বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যেও ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বর্তমান বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যদি জনগণের ভোটে তিনি জয়ী হন তাহলে মাননীয় এমপি ড.আনোয়ার খান এমপির হাতকে শক্তিশালী করে উনার মাধ্যমে সবার সহযোগিতায় রামগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এসময় তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছেনা। এসময় প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ সংগঠনের সকল সহকর্মী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।