ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সোহরাব হোসেন সৌরভ :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে সাকিব (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুর ১২টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শামসুন নাহারের ভাড়া বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।নিহত সাকিব ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে।এ ব্যাপারে জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন ম্যানেজার সায়েম বলেন, আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত শিশুটির বাবা দিনমজুর ও মা বসতবাড়িতে কাজ করতেন। তারা শিশুটিকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে সকালে কাজে বের হয়ে যায়। এদিকে বেলা ১২টার দিকে ওই ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুটি আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায়।তিনি আরও বলেন, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজেদের কোন বাড়িঘর নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ নেই। সব পুড়ে গেছে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সব কিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।