ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অনূর্ধ্ব-১৯ ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মীর জেসান হোসেন তৃপ্তী :
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তীরে এসে তরী ডুবিয়ে অজিদের কাছে শিরোপা খুইয়েছিল টিম ইন্ডিয়া।দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। ১৪ বছর পর ও চতুর্থবারের মতো বয়সভিত্তিক এই আসরের শ্রেষ্ঠত্ব অর্জন করলো তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে দাঁড় করায় ২৫৩ রানের সংগ্রহ। যুব বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে এর চেয়ে বেশি রান করতে পারেনি কোনো দলই। জবাবে ৪৩.৫ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হারজাস সিং। এছাড়া ফিফটির কাছে গিয়েই সাজঘরে ফিরতে হয় হ্যারি ডিক্সন (৪২), হিউ ওয়েইবগেনকে (৪৮)। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত ছিলেন অলিভার পিক।তাড়া করতে নেমে মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলানের বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারত। সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। শেষ দিকে মুরুগান অভিষেকের ৪২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। অজিদের হয়ে বেয়ার্ডম্যান ও ম্যাকমিলান দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া ক্যালাম ভিডলার নেন দুটি উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।