ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাঘজাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

মোঃ সোহরাব হোসেন সৌরভ :
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

একটি টেকসই ভবিষ্যতের জন্য বাঘজাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের প্রাণী সংরক্ষণে সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গে আমাদের সহযোগিতা একটি টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকারের প্রতীক বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী । শনিবার রাজধানীর মাদানী এভিনিউয়ে আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উদযাপন উপলক্ষে সৌদি সরকারের অ্যাটমোস্ফিয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী আরও বলেন, স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং দায়িত্ব নিশ্চিত করতে আমাদের উদ্ভাবন অত্যন্ত প্রয়োজন। আমাদের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-স্থিতিস্থাপকতা অবকাঠামো নকশা এবং টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য স্মার্ট উপকরণ এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণায় জোর দিতে হবে। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।