ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তির দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা হবে : বিসিক পরিচালক

বিশেষ প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক (শিল্প উন্নয়ন, সম্প্রসারণ ও নৈতিকতা কমিটির আহবায়ক) মোঃ আহসান কবীর বলেছেন, নিজেদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সুশাসন প্রতিষ্ঠা করে তা সমাজে প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। এটি অবশ্যই করতে হবে ভবিষ্যত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য। বিসিক পরিচালক  বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) বেলা ১১টায় খুলনাস্থ বিসিক আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিক আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ’ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিসকিরে মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) অখিল রঞ্জন তরফদার। বিসিক খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন, বিসিক খুলনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তাহেরা নাসরীণ। সভায় খুলনাঞ্চলের প্রায় ২৫ জন উদ্যোক্তা অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরেন। এসময় বিসিক পরিচালক নীতিমালার মধ্য থেকে সমস্যাগুলো সমাধান করার আশ^াস প্রদান করেন। পরে বিসিক পরিচালক খুলনার শিরোমনি বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।