ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের সীমাবদ্ধতা বিষয়ে অবশ্যই সাংবাদিকদের জানার প্রয়োজন রয়েছে।

আওরঙ্গজেব কামাল :
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাধারণভাবে এটা সবাই মানেন যে নাগরিকের প্রত্যেক অধিকারই সীমাবদ্ধতা সাপেক্ষ। তাই গণমাধ্যমের সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। সামাজিক জীব হিসাবে ব্যক্তির কল্যাণ তার ব্যক্তিগত অধিকারের ও সমাজের বৃহত্তর স্বার্থের সুন্দর সমন্বয়ের মধ্যে নিহিত। অতএব, সবার স্বার্থে ব্যক্তি অধিকারের নিয়ন্ত্রন প্রয়োজন হয়ে পড়ে। আমরা জানবো আমাদের সংবিধানের এ বিষয়ে কি লেখা আছে।
সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ অনুসারে বক্তৃতা, বিবৃতি ও সংবাদপত্রের স্বাধীনতার উপর আইনের দ্বারা যুক্তিসঙ্গত বাধা-নিষেধ আরোপ করা যায়।এ রকম বাধা-নিষেধের কারণগুলো হচ্ছে – “রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা”।মত প্রকাশের উপর বাধা-নিষেধের কারণগুলো এবং এ সংক্রান্ত প্রচলিত অন্যান্য আইনগুলোর কয়েকটি উদাহরণ উল্লেখ করছি।
১. রাষ্ট্রের নিরাপত্তা – দন্ড বিধি ১৮৬০, পোষ্ট অফিস আইন ১৮৬৯, টেলিগ্রাফ আইন ১৮৮৫, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন ২০০১, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ আইন ২০০১, চলচিত্র সেন্সরশিপ আইন ১৯৬৩, সিনেমাটোগ্রাফ আইন ১৯১৮ ইত্যাদি।
২. বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক – বৈদেশিক সম্পর্ক আইন ১৯৩২। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগনের তথ্য জানার অধিকারকে স্বীকার করা হয়েছে ২০০৯ সালের তথ্য অধিকার আইনে। যুক্তরাষ্ট্রে এ ধরনের আইন আলোকিত আইন নামে পরিচিত।
কিছু কিছু দেশে এ আইনের শিরোনাম হলো তথ্য স্বাধীনতা আইন। এ ধরনের আইন বিভিন্ন শিরোনামে পৃথিবীর ৭০টি দেশে প্রচলিত। ১৭৬৬ সালে প্রথম সুইডেনে এ ধরনের আইন প্রবর্তিত হয় যা সংবাদপত্রের স্বাধীনতা আইন নামে পরিচিত। ব্যবহারিক অর্থে তথ্য অধিকার আইন মূলতঃ একটি আইনি প্রক্রিয়া । এ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি তথ্য জনগণকে প্রদান করতে হয়। অনেক দেশেই তথ্য পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। বাংলাদেশের সংবিধানের কোথাও সেটি সরাসরি স্বীকৃত না হলেও সংবিধানের মৌলিক কাঠামো (Basic Structure) ও জনগণের মত প্রকাশ (৩৯ অনুচ্ছেদ), সংগঠন (৩৭ অনুচ্ছেদ) ও সভা-সমাবেশ করার অধিকার (৩৮ অনুচ্ছেদ) সংক্রন্ত ধারাগুলো থেকে এ অধিকারটি খুঁজে নেয়া যায়। সার্কভুক্ত বেশিরভাগ রাষ্ট্রই তথ্য অধিকার আইন প্রবর্তন করেছে। ২০০২ সালে পাকিস্তান তথ্য স্বাধীনতা অধ্যাদেশ বলবৎ করে। ভারতে অথ্য অধিকার আইন গৃহীত হয় ২০০৫ সালে। বাংলাদেশের মতই সরাসরি কোন সাংবিধানিক বিধানের অনুপস্থিতিতে ভারতীয় আইনটি সে দেশের
সুপ্রিম কোর্টের কিছু রায় দ্বারা অনুপ্রাণিত হয়। ভারতীয় সুপ্রিম কোর্ট এই মর্মে অভিমত পোষণ করেছেন যে,সংবিধানের আওতায় বাকস্বাধীনতা এবং জীবনের নিরাপত্তা সংμান্ত অধিকারের মধ্যে তথ্য পাওয়ার অধিকার নিহিত রয়েছে। বাংলাদেশে ২০০০ সাল থেকে তথ্য অধিকার আইন প্রচলন করার জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যম ক্রমাগত দাবি উত্থাপন করতে থাকে। তত্তাবধায়ক সরকার ২০০৮ সালের ২০ অক্টোবর একটি অধ্যাদেশ জারী করে (অধ্যাদেশ নং ৫০, ২০০৮)। বাকস্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে তথ্য প্রাপ্তির অধিকার এ অধ্যাদেশের প্রারম্ভিক অংশে স্বীকৃতি লাভ করে। জাতীয় সংসদ কিছু সংশোধনীসহ এ সংক্রন্ত বিল ২০০৯ সালের ৩০ মার্চ অনুমোদন করে।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গবেষক
সভাপতি:ঢাকা প্রেস ক্লাব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।