ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি যুক্তিসঙ্গত নয়: খাদ্যমন্ত্রী খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

মীর জেসান হোসেন তৃপ্তী :
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নির্বাচনের আগে ৯ মাস চালের দাম বাড়েনি। নির্বাচন পরবর্তী সরকার গঠনের সময় লোভী ব্যবসায়ীরা লোভ সম্বরন করতে পারেনি বলেই দাম বেড়ে গেছে। আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সরু চালের দাম সহনশীল অবস্থায় কিছুটা বাড়ে, তা ফেব্রুয়ারি বা মার্চ মাসে। তবে আমন মৌসুমে ৫ থেকে ১০/১২ টাকা বৃদ্ধি কোনভাবেই ঠিক নয়। দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গেলে ব্যবসায়ীরা একজন অপরজনকে দায়ী করেন, একে অপরকে দোষ দিয়ে পার পাবেন না। এসময় মন্ত্রী নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানান। রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন, শেরপুর ইউএনও সুমন জিহাদী। আরো বক্তব্য দেন চাল ব্যবসায়ী, বাজার মালিক সমিতি ও চালকল মালিক সমিতি, অটো রাইস মিল মালিক সমিতির পক্ষ থেকে আমিনুল ইসলাম দুদু, গোলাম কিবরিয়া বাহার, শাহ আবুল কালাম আজাদ, নাহিদুল ইসলাম, ফরিদ আহমেদ মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফসহ প্রশাসন, খাদ্য অধিদফতরের কর্মকর্তারাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।