ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জন নিহত

বিশেষ প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দিকে স্বামী সন্তানের জ্ঞান হারিয়ে ফেলেছেন গৃহবধূ। তিনি কথা বলতে পারছেন না।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে রতন (২৭) ও তার ছেলে সানি (৬) এবং শরিফ (৪০) রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর গ্রামের মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, রাত ৮টা ২০ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা নাটোর থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নষ্ট হয়। এ সময় তারা বাস থেকে নেমে পাশে রেল লাইনে হাঁটাহাঁটি করতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।