ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি :
ডিসেম্বর ২৬, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।তিনি মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে নির্বাচনে আসতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।ড. মোমেন আরো বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আগবান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে।সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ক্লাবের সদস্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।