ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের প্রার্থিতা বাতিল চেয়ে আদালতে সিমিন হোসেন রিমি

মোঃ রাজিবুল ইসলাম :
ডিসেম্বর ২৬, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।আলম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাগিনা। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত থেকে লিভ টু আপিল দায়েরের অনুমতি নেওয়া হয়। বুধবার চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে। আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম। গত ১৯ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। সেদিন আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।