ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ (শৈলকুুপা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি ও তার দুুই কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকালে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার অন্য দুই বিবাদী হলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল করে জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করে।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ও তার এজেন্টদের বিরুদ্ধে হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮(ক) ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার নির্দেশ দেয়।এ ব্যাপারে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, আমরা নির্বাচন কমিশন থেকে পৃথক দুটি নির্দেশানার চিঠি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।