ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬১ জনের আপিল

হযরত নুর ইসলাম আল কাদরী :
ডিসেম্বর ৯, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসে বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে ৫৬১ জন নির্বাচন কমিশনার কমিশন ইসিতে আপিল আবেদন করেছেন। আপিল আবেদনের শেষ দিনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের আরও ১৩০ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এর আগে, প্রথম দিনে ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেছেন। এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৫৬১ জনে। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনের এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। ইসির অস্থায়ী ক্যাম্পে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এই পাঁচ দিনের মধ্যে রংপুর অঞ্চলের ৫৪ জন, খুলনা অঞ্চলে ৬৯ জন, বরিশাল অঞ্চলের ২৪ জন, ময়মনসিংহ অঞ্চলে ৬৬ জন, ফরিদপুর অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৭জন, ঢাকা অঞ্চলের ৮৮ জন, কুমিল্লা অঞ্চলে ৩৩ জন, সিলেট অঞ্চলে ২৩ জন এবং রাজশাহী অঞ্চলে ৭৪ প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেন।এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।