বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে প্রার্থী ঘোষণা, মনোনয়পত্র জমা, যাচাই-বাছাইসহ নানা তোড়জোড় । নির্ধারিত সময়ে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনও প্রস্তুত ও হয়েছে । অপরদিকে বিএনপি সহ সমমনা দলগুলি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এতোকিছুর মধ্যেও বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল- বিএনপি ও তাদের সমমনা দলগুলো অংশ না নেওয়ায় যথা সময়ে নির্বাচন হওয়া নিয়ে সাধারণ ভোটারদের অনেকের মধ্যেই এক ধরনের সংশয় যেমন দেখা যাচ্ছে, তেমন অনেক ধরনের প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সকলের মুখে মুখে। নির্বাচনের আর মাত্র একমাস বাকি আছে। এখনো বিএনপিসহ সমমনা দলগুলি তাদের সিন্ধান্ত পরিবর্তন করেনি। বরং আন্দোলন আরো কঠোর করার হুশিয়ারী দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন এবার নির্বাচনে বিএনপি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? তাহলে কি নির্বাচন গ্রহনযোগ্যতা পাবে কি? আর বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে এখন কি আর সম্ভাব? আমার জানামতে তফসিল অনুযায়ী, গত ৩০শে নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। বাংলাদেশে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেবার শেষদিন অতিক্রান্ত হবার পর তফসিল পেছানোর কোন নজির নেই। তাহলে ধরে নিব বিএনপি ছাড়া নির্বাচন হচ্ছে। যদি হয় তাহলে কি হতে পারে এ প্রশ্ন সকলের মধ্যে বিরাজমান। নির্বাচনী পরিস্থিতি নিয়ে একধরনের বাগযুদ্ধ চলছে। পরাশক্তিদের বাগযুদ্ধের গন্তব্য কোথায়, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। ২০১৪ ও ২০১৮ সালের বিগত দুটি জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এমনিতেই জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের অস্বস্তি রয়েছে। ফলে আসন্ন নির্বাচন সুষ্ঠু করার জন্য আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে দায়ী করে বিবৃতি দিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র চরম হস্তক্ষেপ করছে। স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা চাই এবং সেটি হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান ¯পষ্ট হয়েছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। অপরদিকে, প্রতিবেশী ভারত এবং চীনের মধ্যে ভূ-রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের বিরোধ থাকলেও বাংলাদেশ ইস্যুতে তাদের অবস্থান অনেকটা এক ও অভিন্ন, যা মিয়ানমারের মতো। উভয় দেশই মিয়ানমারের সামরিকজান্তা সরকারকে সমর্থন করছে। বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী ইস্যুতেও চীন- ভারতের দৃষ্টিভঙ্গি অনেকটা মিল রয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বর্তমান সরকার যেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করছে, এতে চীন, রাশিয়া বিশেষ করে ভারতের সমর্থন রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও সেটা চাই। তারা চায়, বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়া আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদপূর্তির আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে বলে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন। এসব প্রশ্ন ছাপিয়ে যে প্রশ্নটি হাটে-ঘাটে-মাঠে-চায়ের দোকানে-টিভি টকশোতে-পত্রিকার কলামে-সামাজিক যোগাযোগমাধ্যম সহ সর্বমহলে উত্থাপিত হচ্ছে সেটি হলো- আমেরিকা কি ম্যানেজ হয়ে যাবে? আরও সুনির্দিষ্ট করে লিখলে, আমেরিকাকে কি ভারত ম্যানেজ করে ফেলবে? কিংবা আরও সুনির্দিষ্ট করে লিখলে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ভারত কি আমেরিকাকে ম্যানেজ করে ফেলবে? এই প্রথম প্রশ্ন থেকে স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে।
কিন্ত এদেশের জনগণ কি চায় সেটা হয়তো কারো অজানা নয়।, যুক্তির খাতিরে ধরলাম আমেরিকার চাওয়া মতে একটা নির্বাচন হলো কিন্তু বিএনপির চাওয়া কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন হলোনা আর বিএনপি তাদের বক্তব্য অনুযায়ী নির্বাচনেও এলোনা, আওয়ামিলীগ তার লালু ভুলুদের নিয়ে নির্বাচনে জয় লাভ করে রাস্ট্র ক্ষমতায় চলে আসলো। এরপর কি হবে? জনগণ কি বিএনপির পিছনে থেকে গণঅভ্যুত্থান করে সরকারের পতন ঘটাবে? আমেরিকাতো আর বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে এটা বলেনি ওনারা একটা সুষ্ঠু নির্বাচন চায় তাই বলছে। এখন জনগণ যদি কোন পরিবর্তন না আনতে পারে তাহলে কোন রাস্ট্র কিছু করতে পারবে বলে মনে হয়না। (চলবে)

