ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণ প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আ.লীগ নেতা সাইফুলের

মোঃ মনির হোসেন বিশ্বাস :
নভেম্বর ২৭, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।সোমবার সন্ধ্যা ৬টায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মুহাম্মদ সাইফুল ইসলাম সাভারের ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ ভুঁইয়া সুমনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দলীয় নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে আগেই নির্দেশনা আছে যে, চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়া যাবে। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এনাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।