পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ^র খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফয়সাল হোসেন পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে এবং সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করত। মৃতের চাচা মিজান হোসেন জানান, ফয়সাল শুক্রবার সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে বাড়ি আসে। দুপুর ১ টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে যান। সেখানে গোসলের সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফয়সালকে উদ্ধার করে দ্রæত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আনার পরপরই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়েছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান,পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে হয়েছে। এবং অপমৃত্যু মামলাও করা হয়নি।

