ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তাজরীন ট্রাজেডির ১১ বছর আজ , শ্রদ্ধা জানালেন স্বজনেরা

আওরঙ্গজেব কামালঃ
নভেম্বর ২৪, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

১১ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আগুন লাগে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের আটতলা ভবনে। ভয়াবহ আগুনের কথা এখনও মনে পড়ে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা। তাজরিন ট্যাজেডির ১১ বছর পূর্ণ হলেও তৈরী পোশাক শিল্পে এখনও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা যায়নি। এতে শ্রমিকের জীবন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাজনীন দুর্ঘটনায় শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেও নিহত শ্রমিকরা আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ক্ষতিপূরণ পায়নি। আজও আহত ও পঙ্গু শ্রমিকরা চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। সরকার, মালিক ও বায়াররা এদের দায়িত্ব গ্রহণ করেননি। ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্প পুলিশ সদস্যরা। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান। তারা বলেন ১১ বছর অতিবাহিত হলেও এখনো বিচার পাইনী তারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৈরী পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য সরকার, মালিক, শ্রমিক, বায়ার, ব্রান্ড সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই শিল্পের উৎপাদিত মুনাফা সকল পক্ষই ভোগ করে। ফলে শ্রমিক জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্ব রয়েছে। নেতৃবৃন্দ তাজনীন অগ্নিকান্ডে নিহতদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের দাবি জানান। একইসাথে এই দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি করেন। এদিকে, তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকাণ্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শতাধিক শ্রমিক।ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সেদিন ১১২ শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হন আরও কয়েকশ শ্রমিক। সে সময় অভিযোগ ওঠে আগুন লাগার পর মেইন দরজা বন্ধ কোরে দেয়া হয়েছিল। এমন অভিযোগে সেসময় মামলাও হয়েছিল। তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলার বিচারে আজও কোনো অগ্রগতি নেই। বারবার সাক্ষগ্রহন পিছিয়ে চলেছে মামলার কার্যক্রম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।