ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হযরত নুরইসলাম আল কাদরী :
নভেম্বর ২০, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাংবাদিকদের মান উন্নয়নের জন্য সব সময় কাজ করেন। আমি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের মঙ্গল কামনা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের মহাসচিব আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন স্বাধীন সাংবাদিকতা বাস্তবায়নের জন্য আমরা  কাজ করে যাচ্ছি। সকল সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় অবশ্যই সাংবাদিকতার মান বিকাশিত হবে। সংগঠনের কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মোহাম্মদ রিজভী. তিনি সংগঠনের মহাসচিবের পিতার রুহের মাগফিরাত কামনা করে বলেন। আমরা দেশের স্বার্থে এবং সাংবাদিকদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা, মোঃ কাজল সরকার,মোঃ আজাহার আলী, আশুলিয়া থানা কমিটির আহবায়ক হযরত নুর ইসলাম আল কাদরী , সদস্য সচিব মোঃ মনির হোসেন বিশ্বাস,সাংবাদিক শামসুর আলম মামুন,মোঃ সাঈদ ,মোঃ ফজলুর রহমান, মোঃ নাজমুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের মৃত্যু সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয় ও মোনাজাত করা হয় এবং কেকে কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।