পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সারাদেশের গ্রাম বাংলাসহ বাগেরহাটের রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোন সরকারের অবদান নেই। বৃহস্পতিবার (১২ অক্টোবর)বেলা ১১ টায় বাগেরহাটের রামপাল উপজেলায় নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন রামপাল ও মোংলা উপজেলার বাগেরহাট জেলার মধ্যে সব থেকে ঝুকিপূর্ণ ও দুর্যোগ প্রবন এলাকা। এখানকার মানুষ প্রকৃতিক নানা দুর্যোগ মাথায় নিয়ে বসবাস করেন। আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে। এসময় তিনি ফায়ার স্টেশনের কর্মীদের যে কোন দুর্যোগ মোকাবেলায় আন্তরিকতার সাথে মানুষের পাশে থাকার আহবান জানান।
ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামপালে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ফয়লাহাট মেডিল্যাব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে সভা অনুষ্ঠিত হয়৷ রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এনামুল কবীর বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের তৃণমূল মানুষকে সেবা দিলেও তারা নিজেরাই অবহেলিত৷ তারা বলেন, রাতে বা দিনে অসুস্থতায় গ্রামের দরিদ্র অসহায় মানুষ আমাদের কাছে ছুটে আসে৷ মানবিকতার কারনে আমাদেরকে অনেক সময় বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দিতে হয়৷ সরকার আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো বাধাঁ নিষেধ না রাখলেও আমরা নানা সময় হয়রানির শিকার হই৷ পল্লী চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিলে তৃণমূলে চিকিৎসা সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হবে৷ তাই পল্লী চিকিৎসকদের সহযোগীতার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান৷ সভায় বক্তৃতা করেন সহ সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক অমিত পাল সহ সংগঠনের নেতৃবৃন্দ৷ সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এর কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ধরনের ঔষধ ব্যাবহারে সচেতন হতে নানা বিষয়ে পল্লী চিকিৎসকদের নির্দেশনা দেন সংশ্লিষ্টরা

