ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হামাসের হামলায় ইসরাইলি হতাহতের সংখ্যা ২,৫০৬ জনের বেশী

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ১০, ২০২৩ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হামাসের হামলায় ইসরাইলি নাগরিকদের হতাহতের সংখ্যা ২,৫০৬ জনেরও কম হবে না। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে ৩৫৩ জনের অবস্থা গুরুতর এবং আরও ৪৮৬ জনের মাঝারি আঘাত লেগেছে।কান রেডিও এর আগে জানিয়েছে ক্রমবর্ধমান সংঘাতে কমপক্ষে ৮শ’ ইসরাইলি নাগরিক নিহত এবং আরও ২,৪০০ জন আহত হয়েছে।৭ অক্টোবর সকালে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সাথে, হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদি রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছেন এবং ‘বিশেষ নিরাপত্তা পরিস্থিতি’ দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার পশ্চিম অংশের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে দুজন সাংবাদিক রয়েছেন। খবর আল জাজিরার। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন সায়েদ আল তাওয়েল এবং মোহাম্মদ সোভ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬০ এ দাঁড়িয়েছে। তাছাড়া ইসরায়েলিদের তাণ্ডবে এখন পর্যন্ত ২৯০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।এদিকে হামাসের সঙ্গে সংঘর্ষ এবং গাজায় ক্রমবর্ধমান হামলার কারণে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে বা কমিয়ে দিয়েছে। বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইটের প্রায় অর্ধেকই রোববার স্থগিত ছিল এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় এক তৃতীয়াংশ ফ্লাইটই বাতিল করা হয়েছে। খবর আল জাজিরার।আমেরিকান এয়ারলাইন্স, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, ডেল্টা এয়ার লাইনস, ইজিপ্ট এয়ার, এমিরেটস, ফিনল্যান্ডের ফিনায়ার, ডাচ ক্যারিয়ার কেএলএম, জার্মানির লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, পর্তুগালের টিএপি, পোলিশ ক্যারিয়ার এলওটি, রায়ানএয়ার এবং ইউনাইটেড এয়ারলাইন্স তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করেছে বা ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে।অপরদিকে ইসরায়েলে রাতের ফ্লাইট নিষিদ্ধ করেছে রাশিয়া। মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি, ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এবং ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ইসরায়েলের আকাশসীমায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে। কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স তা না করে ফ্লাইট স্থগিত বা বন্ধ করে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।