ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
অক্টোবর ৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা নির্মান করার অজুহাত দেখিয়ে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিনিধি ও ২ং পত্তাশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কেওড়ার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুই পাশের কয়েক শতাধিক সরকারি গাছ কেটে নিয়েছে রাস্তা নির্মাণকারি ঠিকাদার প্রতিনিধি ২ নং পত্তাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহীন হাওলাদার এর লোকজন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ ছিল, সেই গাছগুলো রাস্তার বাইরে থাকলেও গাছগুলো টেন্ডার ছাড়াই কেটে নিয়েছেন রাস্তা নির্মাণকারি ঠিকাদারের প্রতিনিধিরা। বরং গাছ কাটার সময় তাদেরকে আমরা নিষেধ করলেও তারা কোন বাধা মানে নাই বরং আমাদেরকে বলে রাস্তায় কাজ করতে হলে দুই পাশে কোন গাছ থাকবে না তাই এই গুলোকে কেটে ফেলা হচ্ছে।স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, ঠিকাদারের লোকজন কেটে ফেলা গাছ গুলোকে নিয়ে যাবার সময় আমরা বাধা দিলে কিছু গাছ স্থানীয় ইউপি সদস্য জোবায়ের তালুকদার এর কাছে জমা রাখলেও বেশিরভাগ গাছ রাতের আধারে ঠিকাদারের লোকজন বিক্রি করে দিয়েছে। এমনকি এ বিষয় আমরা বিভিন্ন মহলে জানালেও সরকারী গাছ কাটা বন্ধ করতে পারি নাই ।সুবিধাভোগী সদস্য রফিকুল ইসলাম জানান, আমাদেরকে না জানিয়ে ভালো ভালো গাছগুলোকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। যে গাছগুলো কাটা দরকার নাই সে গাছগুলোকেও কাটা হয়েছে ।পত্তাশী ইউপি সদস্য জোবায়ের তালুকদার জানান, রাস্তার কাজের জন্য দুই পাশের গাছ কাটা হয়েছে। স্থানীয় লোকজনের বাড়ীর সামনে কিছু গাছ পড়ে থাকায় তারা নিয়ে যায় । বাকী গাছগুলো আমার দায়িত্বে রয়েছে।ঠিকাদার প্রতিনিধি ও ২ নং পত্তাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার জানান, গাছ গুলো বনবিভাগের আওতাধীন হওয়ায় তাদের জানানো হয়েছে। বনবিভাগ থেকে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে গাছগুলো কাটার ব্যবস্থা করেছেন। পরে কাটা গাছগুলোকে ইউপি সদস্য জোবায়ের তালুকদারের দায়িত্বে রাখা হয়েছে। তবে সেখান থেকে কোন প্রকার গাছ নিয়ে যাওয়া বা বিক্রি করার মতো কোনো ঘটনা ঘটেনি।বনবিভাগ কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান, রাস্তাটি সামাজিক বনবিভাগের আওতায় ছিল । রাস্তার কাজের জন্য কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য ও চেয়াম্যানের দায়িত্বে রয়েছে । গাছ বিক্রি করার প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।