ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনি বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:৩ ব্যবসায়ীকে জরিমানা।

কপিলমুনি থেকে শেখ আব্দুস সালাম :
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্যে বাজার স্বাভাবিক রাখতে কপিলমুনি বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে কপিলমুনি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নির্ধারিত রেটের বিপরীতে খুচরা পর্যায়ে বয়লার মুরগীর দাম বৃদ্ধি পূর্বক পণ্যের মুল্যে তালিকা দোকানে না টানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক মুরগী ব্যবসায়ীদের মধ্যে আবুবক্কর গাজীকে ৩ হাজার টাকা, রুহুল আমিন গাজীকে ২ হাজার টাকা ও রাজু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মুরগী ব্যবসায়ী বাশার গাজীকে সরকারী কাজে বাঁধা প্রদানের অপরাধে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা। এছাড়া আলু ও পেঁয়াজ এর বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করেন। সরকারি মূল্যে খুচরা পর্যায়ে আলু ৩৫ থেকে ৩৬ টাকা ও পেঁয়াজ ৬৫ টাকা ও ডিম পিচ প্রতি ১২ টাকা মূল্যের বেশি রেটে না কেনার জন্য সাধারণ জনগণকে সচেতন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ কামাল হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সদস্য রবিন অধিকারী, ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন লিটু, সুমন ঘোষ, হিরনময়, মফিজুল ইসলাম, মোঃ আবুল কাশেম গাজী ও নাজমুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।