ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকা থেকে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী লিটন দাস শিবনগর (দাসপাড়া) এলাকার গোপাল দাসের ছেলে।কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবনগর এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫ শত গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) ধারায় মামলা দায়ের হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

