ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় মোসাঃ নার্গিস(২৩) এর হত্যা মামলায় পলাতক স্বামী মো: রাজিব গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর মহিষকাটা গ্রামে কলাপাড়া থানার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, শনিবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেমুপাড়া গ্রামের মো: রাজিব ঘর থেকে বেড়িয়ে পাশ্বের ঘরে থাকা তার মাতা মোসা: ফিরোজা’কে বলে আমি মাছ ধরতে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিও। সাথে সাথে ফিরোজা বেগম ঘর থেকে এসে দেখে মোসা: নার্গিস ঘটনাস্থলের বসত ঘরের মধ্যে মাটিতে মৃত্যু অবস্থায় পড়ে আছে। গলায় কালো দাগের চিহ্ন থাকে। তাদের একটি দের বছরের কন্যা সন্তান ঘুমন্ত অবস্থায় বসতঘরে রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য কারনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার পর থেকেই পালিয়ে যায় স্বামী মো: রাজিব। ঘটনার পরের দিন নিহত নার্গিসের বাবা মোঃ আনোয়ার হোসেন বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় রাজিব সহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, গোপন সংবাদে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।