ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাইডেনের সাথে আলাপের বর্ণনা দিলেন সায়মা ওয়াজেদ

ডেস্ক রিপোর্ট :
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের নয়াদিল্লি­তে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার প্রগতি ময়দানের ভারত মান্দাপান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তারা হাসিমুখে কিছুক্ষণ কুশল বিনিময় করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তার নিজের মোবাইল ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আজ নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেলফিসহ তাদের বেশ কয়েকটি একান্ত ছবি সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানোর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার আলাপচারিতার বর্ণনা দিয়েছেন।সায়মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, পূর্বের টুইটারে লিখেছেন, নয়াদিল্লিতে জি২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চমৎকার আলাপ হয়েছে। তিনি যোগ করেন, ‘আমি তার সাথে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি। সায়মা ওয়াজেদ মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার নিজের বেশ কিছু ছবি আপলোড করেছেন যেখানে তাদের হাসিমুখে দেখা গেছে। কথোপকথনের সময় উপস্থিত কর্মকর্তারা জানান, ভারতের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শেখ হাসিনা এবং বাইডেন শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে খুবই আন্তরিক পরিবেশে কথা হয়েছে। তারা দ্বিপক্ষীয় বিষয় এবং ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বছরের অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্যান্য বৈশ্বিক নেতাদের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটারে) লেখেন, নয়াদিল্লি­তে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। সমন্বিত জনস্বাস্থ্যের অংশ হিসাবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানী নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। পুতুল প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকেও এসব ছবিতে দেখা যায়। একটি ছবিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি নিতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।