ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মানছুর রহমান (জাহিদ) পাইকগাছা থেকে :
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদালতের রায় ডিগ্রি প্রাপ্ত সম্পত্তি জবর দখল ও জান মালের ক্ষয় ক্ষতির হুমকির প্রতিবাদে ৩রা সেপ্টেম্বর (রোববার) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গোপালপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। যা নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে নির্মল সরকার বাদী হয়ে সর্তপ্রচার ও বাটোয়ারা ৩৬/৯৯ ইং নম্বর মামলা করে ২০২০ সালে রায় ডিগ্রি প্রাপ্ত হয়। বিবাদী শ্যামল দাশ রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে ১০০/২০ইং আপিল মামলা করলে বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে উক্ত রায় দুটি আদালত বহাল রাখেন ।মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে আমার ননদ শেফলী রানী গত ৫ই আগষ্ট ২৪২, আমার দেবর বিবেক কুমার ২রা সেপ্টেম্বর ৮৪ এবং আমার স্বামী নির্মল সরকার ১লা সেপ্টেম্বর ২১ নং জিডি করেন পাইকগাছা থানায় নির্মল দাশ, প্রনব দাশ, শ্যামল দাশ, জয়ন্ত দাশ, রতন দাশ, সতি দাশ, সুভাষ দাশ, তৃপ্তি দাশের বিরুদ্ধে। যা তদন্তধীন রয়েছে।এদিকে দেওয়ানী মামলায় পরাজিত হওয়ায় ও থানায় জিডি করার কারণে প্রতিপক্ষ শ্যামল দাশরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে এর থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।