ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ খেলতে শ্রীলংকায় পৌঁছাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৭, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপ খেলতে রোববার সকালে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিকালে কলম্বো বিমানবন্দরে পৌঁছান সাকিব আল হাসানরা। বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিতে রোববার দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চান পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে গণমাধ্যমকে তাসকিন বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো কিছুই সম্ভব। এশিয়া কাপ উপলক্ষে গত ৮ আগস্ট থেকে মিরপুরে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।