ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় দুই জন গ্রেফতার

Link Copied!

যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও দশকাহুনিয়া গ্রামের রেজাউল শেখের ছেলে রাহুল শেখ (৩২)। ওই গৃহবধূ শনিবার রাতে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করলে রবিবার থানার উপ-পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম ২ বছর পূর্বে একই গ্রামের ওই গৃহবধূর সঙ্গে সখ্যতা তৈরী করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার মোবাইল ফোনে কিছু অশ্লীল ভিডিও ধারণ করে। মামলার দুই নম্বর আসামী রাহুল শেখ ছিল ওই গৃহবধূর মেয়ের স্বামী। চলতি বছরের ৭ জুলাই রাহুল শেখের সাথে গৃহবধূর মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে রাহুল শেখ ওই গৃহবধূর পরিবারের সদস্যদের হেনস্তা ও মানহানি করতে চেষ্টা করে আসছে। আসামি সাইফুল ইসলাম ও রাহুল শেখ পরস্পর যোগসাজশে তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাদীর অশ্লীল ভিডিও বিভিন্ন সময় এলাকার লোকজনের মোবাইল ফোনে ম্যাসেঞ্জার ও শেয়ারের মাধ্যমে সরবরাহ করে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানী করে। অশ্লীল ভিডিওটি এলাকায় ভায়রাল হয়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে ওই গৃহবধূ শনিবার রাতে সাইফুল ইসলাম ও রাহুল শেখকে আসামী করে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, পর্নোগ্রাফি আইনে গৃহবধূর করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোফর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।