ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালের মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি :
আগস্ট ৩, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন ও তার ছেলে সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার বিবরণে জানাযায়,ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) ২০১৮ সালের ৪ জুলাই রাতে ফিসারিতে রাতযাপনের লক্ষ্যে বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে ফিসারির পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আব্দুল মতিনের পুত্র মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ওই ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদী ও তার পরিবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।