ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় রবিউলকে অপহরণ করে কুপিয়ে হত্যা ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ ও র্যাবের অভিযান অব্যহত রয়েছে। ঘটনার বিবারনে জানায়ায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বসুন্ধরা এলাকা থেকে রবিউল (২৫) কে অপহরণ করে নিয়ে ধামরাইয়ে হত্যা করে বস্তাবন্দি লাশ গুম করা হয়। পুলিশ খবর পেয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ধামরাই থানায় মামলা হয়েছে। গত সোমবার ধামরাই থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাজী আলম ভুঁইয়া (৫০), সেলিম ভুঁইয়া (৪০), ফারুক ভুঁইয়া (৩৫), আজাহার ভুঁইয়া (২৪), ফরহাদসহ ৫ জনকে আটক করেন। পরে ফারুক নামের একজন এই ঘটনায় জড়িত না থাকায় তদন্ত করে তাকে ছেড়ে দিয়েছেন পুলিশ। এবিষয়ে পুলিশ জানাই , এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনার বিবারনে জানাযায় নিহত রবিউল ইসলাম আশুলিয়ার গাজিরচট চারালপাড়ার আলতাফ হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আলম ভুঁইয়ার মালিকানাধীন ভবনের একটি পোশাক কারখানায় কন্টাকে কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাড়ি থেকে হুট করে বস্তার মত কিছু পুকুরের পাশে ফেলে দেয় গাড়িতে থাকা ৭-৮জন ব্যক্তি, লোকজন দেখে দ্রæত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর লোকজন এসে দেখেন বস্তার মধ্যে মানুষ, তখনও ভিকটিম জীবিত ছিলো, বস্তার ভেতরে নারাচারা করছিলো সে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। ভিকটিমের পায়ের রগ কাটা, দুই পা ভাঙা ও হাতের সিরা কাটা রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, (এসআই) মাসুদ আল মামুন, (এসআই) নয়ন, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়াসহ একদল চৌকস পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার গাজিরচট ভুঁইয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেন। ৫জনের মধ্যে একজন এই ঘটনায় জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে নিহতের বোন বাদী মামলা করেছেন। ০১/০৮/২০২৩ইং লাশ ময়নাতদন্তের পর সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চারালপাড়া পারিবারিক কবরস্থানে রবিউলকে দাফন করা হয়। এ দিকে নিহতের পরিবারের সদস্যরা রবিউল ইসলামের হত্যাকারীদের সর্বচ্চ শাস্তি দাবী করেছেন। এ বিষয়ে পুলিশ ও র্যাব কাজ করছেন বলে সূত্র জানায়।

