ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রা: হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই ২৬, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় নুরজাহান প্রা: হাসপাতাল থেকে ৫০ হাজার ও সাহিদা প্রা: হাসপাতাল থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শামীম প্রা: হাসপাতাল, খন্দকার প্রা: হাসপাতাল, খুরশিদা প্রা: হাসপাতাল ও শৈলকুপা প্রা: শিশু হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান মালিকদের সতর্কতা প্রদাণ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময় অন্যান্য প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো শার্টার বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনী আমিন। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, ডাঃ সুজায়েদ হোসেন, ভ্রাম্যমাণ আতালতের পেশকার ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইজাজুল ইসলাম, থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) বনী আমিন জানান, অনিয়মের সাথে জড়িত প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।