ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ইউপি মেম্বার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, স্ত্রী, মেয়ে ও প্রেমিক গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই ২১, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি মেম্বার ও সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে কালীগঞ্জ শহরের যশোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। গত ১২ জুলাই বুধবার দুপুরে নিহতের স্ত্রী, মেয়ে ও মেয়ের প্রেমিক মিলে তাকে জবাই করে হত্যা করে। ঘটনার ছয়দিন পর মঙ্গলবার ভোর রাতে পুলিশ নিহত আনোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা বেগম (৪৮), মেয়ে সুরাইয়া ইয়াসমিন মিতু (২৩) ও মেয়ের প্রেমিক সাজ্জাদ হোসেন (২৫) কে গ্রেপ্তার করে। প্রেমিক সাজ্জাদ হোসেন বারোবাজার কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও পাশর্^বর্তী পাচকাহুনিয়া গ্রামের শেখ আব্দুল সাত্তারের ছেলে। মেয়ের সঙ্গে পারশর্তী গ্রামের ওই যুবকের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মা-মেয়ে ও প্রেমিক মিলে পরিকল্পিতভাবে তাকে খুন করে বলে গ্রেপ্তারের পর স্বীকার করে। নিহত আনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার। সে ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। প্রসঙ্গত, ১২ জুলাই বুধবার দুপুরে কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি মেম্বারের রহস্যজনক মৃত্যু হয়। তার মৃত্যুর পর পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় ধ্রুম্যজালের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, ঘটনার দিন প্রতিবেশিরা জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ভিন্ন ঘটনা সাজিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।