রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ইউনুস আকন (৫৪) নামের ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ইউনুস উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মহিউদ্দিন আকনের পুত্র। পু্লিশ জানায়, আটক ইউনুস একজন ড্রারাইভার। গাড়ী চালানোর সময় সে এক ব্যক্তিকে চাপা দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে সে আত্মগোপনে চলে যায়। এরপরে তার অনুপস্থিতিতে বাগেরহাটের বিজ্ঞ আদালতে ৭ বছরের সাজা হয়। পু্লিশ গত বুধবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় তার গ্রামের বাড়ী কালিকাবাড়ী এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারী পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

