ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী বর্তমানে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপ্রধান নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর মেধা ও প্রজ্ঞা নৌবাহিনীর উন্নয়নে ইতিবাচক অবদান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।