ঢাকার কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটারবাস ডুবির ঘটনায় কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে। সদরঘাট নৌ-থানার এসআই রেজাউল করিম জানান, রাত ৮টার সময় রাজধানীর শ্যামবাজার ঘাট থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি ওয়াটারবাস কেরানীগঞ্জের তেলঘাটে আসছিল। এসময় বালুবাহী একটি বাল্কহেড ওয়ারবাসটিকে ধাক্কা দিলে সাথে সাথেই ওয়াটারবাসটি ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতড়িয়ে পাড়ে উঠতে পারলেও কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

