ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শ্বাসরুদ্ধকর ম্যাচে টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা

মীর জেসান হোসেন তৃপ্তী :
জুলাই ১৪, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয়ের হাসি হাসল টাইগাররা । ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।শেষ ওভারে হ্যাটট্রিক করে টাইগার শিবিরে হারের কাঁপন জাগিয়েছিলেন আফগান বোলার করিম জানাত। তবে টাইগার বোলার শরীফুল ইসলাম ব্যাট হাতে করিমকে চার মেরে দলকে এনে দিলেন দারুণ জয়। আর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা ।১৫৫ রানের মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার ও টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। মাঝপথে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। শামীম ৩৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত হাল ধরেছিলেন হৃদয়। ৩২ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।এর আগে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আফগানদের এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ নবী ও আজমাতুল্লাহ ওমরজাই। তাদের ব্যাটে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানরা। সেই রান টপকে জিততে বাংলাদেশের খোয়া গেছে ৮ উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।