ঝিনাইদহের মহেশপুরে লাইসেন্স না থাকার অপরাধে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও সিলগালা করে বন্ধ করেছে । বুধবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ ক্যাম্প র্যাব-৬ এর আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে।পরে বিভিন্ন অপরাধ প্রমানিত হওয়ার কারণে ৪ টি প্রাইভেট ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দিয়েছে । এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন।এসময় আরো উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডাক্তার মাহমুদ হেদায়েত বিন সেতু এবং ঝিনাইদহ র্যাব -৬ এর কোম্পানী কম্যান্ডার ইসতিয়াক হুসাইন। এ মোবাইল কোর্টে সিলগালা করে বন্ধ করে ভৈরবা সিহাব প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল,নেপারমোড় মা ও শিশু প্রাইভেট হাসপাতাল ,একতা প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল ও পদ্মপুকুরে মহিউদ্দিন হাসপাতাল।এছাড়া এই ৪ টি ক্লিনিক মালিক ৫ হাজার টাকা জরিমানা ও নগদ অর্থ আদায় করা হয় । এ অভিযানের ব্যাপারে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন বলেন মোবাইল কোর্টের নানা অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে ৪ টি ক্লিনিকের মালিক ৫ হাজার টাকা করে জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করা হয়েছে । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

