ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে । রাষ্ট্র আমাদের সবার। সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র ও বিচার বিভাগের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি ল’ রিপোর্টার্স ফোরামের নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রধান বিচারপতি বলেন, রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা কেনা। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও এ পর্যায়ে এসেছি। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারাদেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছি। বিচারপ্রার্থীদের কষ্ট লাগবে সারাদেশে আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন কাজ চলমান রয়েছে।এসময় ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তানভী, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবু নাছের, এসএম সাকিল আহাম্মদ, মার্জিয়া হাশমী মুমু উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।