ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনে রাষ্ট্রীয় কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৭, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মভিত্তিক দলগুলো। ৪৬টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী দলসমূহের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে কালভার্ট রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাজলিসে সাদরাতের সদস্য আল্লামা আবু তাহের জিহাদী।বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ আশরাফী, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক মুফতি ড. খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহসভাপতি ড. মুফতি আবুল ইউছুফ খান, মাওলানা আজীজুর রহমান আজীজ, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ছারসিনার পীর শাহ আব্দুল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, কওমি মুভমেন্ট-এর মহাসচিব মাওলানা হাফেজ শফিকুল ইসলাম নরসিংদী, মাওলানা ড. আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সবুর মাতুব্বর প্রমুখ নেতা।বিক্ষোভ মিছিলে মাওলানা আবু তাহের জিহাদি বলেন, সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জীবন বাজি রেখে হলেও কোরআনের মর্যাদা রক্ষা করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।সুইডেন যদি এ ঘটনায় ক্ষমা না চায় তাহলে অচিরেই সুইডেন দূতাবাস ঘেরাও করা হবে।ড. মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে।সমাবেশে আলেম-ওলামা নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়।এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।তারা বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী সম্মিলিত ইসলামী দলসমূহের মধ্যে উল্লেখযোগ্য দলগুলো হলো খেলাফত আন্দোলন, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদ, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদ, জাতীয় ইমাম সমিতি, জাতীয় খতিব পরিষদ, আইম্মা পরিষদ, খেলাফতে রাব্বানী, নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটি, ইসলামী জনতা বাংলাদেশ, ইসলামী সংগ্রাম পরিষদ, আহকামে শরিয়াহ হেফাজত কমিটি, জাতীয় সিরাত সা. কমিটি, কোরআন সুন্নাহ পরিষদ, বাংলাদেশ কুরআন গবেষণা কেন্দ্র, খতমে নবুওয়াত বাংলাদেশ, তালিমুল কুরআন সংস্থা, উলামায়ে দেওবন্দ পরিষদ, প্রগতিশীল ইসলামিক পার্টি, বাংলাদেশ ভাসানী ফ্রন্ট, বাংলাদেশ ইমাম সমিতি। এদিকে ৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা নগরীর ডিআইটিসুইডেনে রাষ্ট্রীয় মদদে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা ডিআইটি নগরীর মসজিদের সামনে।নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি আল-আমিন রাকিবের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন মাওলানা মীর আহমাদুল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মসলিস নারায়ণগঞ্জ মহানগরের বাংলাদেশ খেলাফত যুব মসলিস আয়োজনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল।নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি আল-আমিন রাকিবের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন মাওলানা মীর আহমাদুল্লাহ।আরও উপস্থিত ছিলেন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের বায়তুলমাল সম্পাদক মাওলানা ফাতীহ সোলাইমান, মজলিসে আমেলা সদস্য শরীফুল আলম, সদর থানার দায়িত্বশীল মাওলানা নজরুল ইসলাম, হাজী ইসমাঈল ইসলাম, ফতুল্লা থানার লিয়াকত হোসেন দায়িত্বশীল,লিয়াকত হোসেন, মনারুল ইসলাম ও আব্দুল কুদ্দুস স্থানীয় নেতৃবৃন্দ।লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ মহানগর তিনি বলেন এ সময় নারায়ণগঞ্জ মহানগরমদদে সারা বিশ্বে মুসলিম জাতির কলিজায় আগুন ধরিয়েছে কোরআন পোড়ানোর মাধ্যমে সুইডেনে উগ্রবাদীদের ঘটনায় গোটা মুসলিমের দের বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝর উঠেছে। মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কোরআনের অবমাননা করে কোন দেশ ও জাতি পৃথিবীর বুকে টিকে থাকতে পারে নাই।এসময় তিনি সুইডেনের এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথির গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুফতি রশীদ আহামদ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের সামনে থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।