ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল

এস এম মনিরুজ্জামান পিরোজপুর থেকে :
জুলাই ৭, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।শুক্রবার (৭ জুলাই) আসড় নামাজ আদায় শেষে বিভিন্ন স্থান থেকে মাদ্রাসার ছাত্র, বাজারের ব্যবসায়ীরা,সামাজিক সংগঠনের কর্মীসহ বালিপাড়া, চন্ডিপুরের সর্বস্তরের তাওহীদি জনগনের ব্যানারে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। পালুদানের ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগানে হাজার হাজার মানুষকে দিতে দেখা যায়।উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: হাবিবুর রহমান,বক্তব্য রাখেন জনাব মো. কবির হোসেন বয়াতি চেয়ারম্যান বালিপাড়া ইউপি ,অধ্যাপক তাওহীদুল ইসলাম রাতুল, মাও. মোহসিন আলী মো. জাহিদুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী),মাও. রেদওয়ানুল করীম ইমাম,বালিপাড়া ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ,মাও. শামসুল ইসলাম,মুহতামিম, দারুল উলুম কওমী মাদ্রাসা,মুহাম্মদ নাসীর উদ্দিন ,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ও এস এম মনিরুজ্জামান ইউ পি সদস্যবক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতা ও সকল মানুষের পথপ্রদর্শক হিসেবে নাজিল হয়েছে। কুরআন মাজিদ সকল মানুষের কল্যান ও শান্তির পথ নির্দেশ করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। অবাধ স্বাধীনতার নামে সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমান তথা ধর্মপ্রান সকল মানুষকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব। আমরা সরকারের মাধ্যমে সুইডিশ সরকারকে অনুরোধ করছি এই অন্যায় কাজ বন্ধ করুন। অন্যথায় ধর্মপ্রান মানুষ কঠোর কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবে। বিশ্বে শান্তি ও পরমতসহিষ্ণুতা বজায় রাখতে এহেন ঘৃন্য তৎপরতা বন্ধ করুন। কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত করা কোন অবস্থাতেই স্বাধীনতা হতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।