ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরছেন তামিম

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৭, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি। তার মানে অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান-শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে তার সার্ভিস পাবে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের। অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার। দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।