ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সময়ের সাংবাদিকতা এক কঠিন চ্যালেঞ্জ

আওরঙ্গজেব কামাল :
জুন ১৪, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ের সাংবাদিকতা এক কঠিন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। যেন মনে হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা সাংবাদিকদের বিপক্ষে কাজ করছে।। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তথ্য সংগ্রহে যেয়ে সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার,এমনকি চাঁদাবাজির অপরাধে গ্রেফতার হচ্ছে। একদিকে হলুদ সাংবাদিকতা অপরদিকে স্বয়ং প্রশাসনিক ব্যবস্থাপনায় সাংবাদিকরা হয়রানি। যে কারণে প্রকৃত সাংবাদিকরা অন্য পেশায় চলে যাচ্ছেন ফলে গোটা সংবাদ ব্যবস্থা ক্রমেই নাজেহাল অবস্থায় বিরাজ করছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাহলে কেন এই সংবাদ ব্যবস্থা স্বাধীনতার 50 বছরেও এসে কেন নড়বড়ে অবস্থায় বিরাজ করছে এ প্রশ্ন এখন সচেতন মহলের। বর্তমানে সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে দেশে দেশে অত্যন্ত কঠোর আইন–বিধান প্রণয়ন করা হচ্ছে। এটা একটা বৈশ্বিক প্রবণতা। আরও এক দিক থেকে সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটা ঘটেছে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে। সামাজিক যোগাযোগমাধ্যম আসার ফলে একজন পাঠকের সামনে সংবাদের অনেক পথ উন্মোচিত হয়েছে। সে এখন আর খবরের কাগজ, টেলিভিশন ও রেডিওর ওপর নির্ভরশীল নয়। যেকোনো খবর সে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎক্ষণাৎ জেনে ফেলছে। শুধু জেনে ফেলছে না, সে তাৎক্ষণিকভাবে নিজের অভিমত দেওয়ারও সুযোগ পাচ্ছে। খবরের কাগজের পাঠকের সেই সুযোগ ছিল না; তাকে সম্পাদক বরাবর চিঠি লিখতে হতো, সেই চিঠি ছাপা হতো কি হতো না, হলে কদিন পরে ছাপা হতো ইত্যাদি অনেক সমস্যা ছিল। কিন্তু এখন যার হাতেই একটা স্মার্টফোন আছে, সে তার মতামত প্রকাশ করতে পারছে এবং তার মতামত একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সর্বসাধারণের মতপ্রকাশের এত ব্যাপক স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না। তবে এক্ষেত্রে জনসাধারণ যতটুক সুবিধা পাচ্ছে তার কিঞ্চিৎ পরিমাণ সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না। সত্য কথা বলতে গেলে দেশটা ডিজিটাল হয়েছে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর কাজ চলছে কিন্তু ডিজিটাল বাংলাদেশ সাংবাদিকরা ইউটিউব অনলাইন পত্রিকা মত প্রকাশ ও সংবাদ প্রকাশ করতে পারবেনা এমনও নিয়ম সাংবাদিকতাকে এখন প্রশ্নবিদ্ধ করে তুলেছে।সাংবাদিকরা প্রতিনিয়ত ক্ষমতাবানদের মুখোমুখি হচ্ছেন। অনেক কিছুই শক্তিশালীদের জন্য কাক্সিক্ষত, তাই সাংবাদিকরাও তাদের কাছে সমাদৃত হন। একজন ‘বিশিষ্ট ব্যক্তি’ হিসেবে সমাজের সামনে নিজেদের হাজির করানোর জন্য তারা সাংবাদিকতার প্রয়োজনীয়তা অনুভব করেন কিংবা একটি শুভ উদ্যোগকে ফলপ্রসূ করার জন্য তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করে থাকেন। তবে সময়ের সাথে সাথে ক্ষমতার বিকার ঘটেচক্রান্ত উপে।ক্ষা করে জনকল্যাণে কাজ করে চলেছেন। আমার জানা মতে গণতান্ত্রিক’ শাসনের আড়ালে সাংবাদিক নিপীড়নের ব্যাপারটি এ মহান পেশার জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ, গণতন্ত্র এবং সাংবাদিকতা একে অপরের পরিপূরক। একটি গণতান্ত্রিক সমাজ কোনোভাবেই সাংবাদিকতা ছাড়া পরিপূর্ণ হতে পারে না । প্রয়োজনে সাংবাদিকদের হত্যা করে হলেও নিজেদের দুষ্কর্ম প্রভাবশালীরা আড়াল করতে চান। তারপরও সাংবাদিকরা সকল দমনের কূটকৌশলের দিক দিয়ে নিজেদের কাজগুলো করে চলেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।