ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে এবার ঢাবি শিক্ষার্থীসহ আরো দুই ‘প্রক্সিদাতা’ আটক

রাজশাহী প্রতিনিধি :
মে ৩০, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ (ঢাবি) দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। প্রক্টর বলেন, পরীক্ষার কেন্দ্রে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইসিটি সেন্টারে নিয়ে তাদের তথ্য যাচাই-বাছাই করলে প্রক্সির বিষয়টি জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন। জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলা তৃতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবনে ২৩৪ নম্বর কক্ষের মাইনুল ইসলামের (রোল- ৫৬৯৫৯) প্রক্সি দেন মো. বিদুৎ হাসান এবং একই ভবনে ৪৩৮ নম্বর কক্ষের তানভীর আহমেদের (রোল- ৫৮৩৯৭) হয়ে প্রক্সি দেন মো. এনামুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবেক শিক্ষার্থী। এর আগে, সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগ তিন জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সব শিফটের পরীক্ষা শেষ হলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।