ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি নির্বাচনে ৪ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এস এম মনিরুজ্জামান :
মে ১৮, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন যেন জমে উঠেছে। শহর থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানে নির্বাচনীয় সংলাপ কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত চলছে। এদিকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চার স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টিসহ ছয় মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন। এছাড়া বৈধ প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন। উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মের মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন বাছাই হয়েছে বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।