ঝিনাইদহে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন ঝিনাইদহ আদালত।সোমবার (১৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় প্রদান করেন।মামলার বিবরনে জানা যায়,২০১৯ সালে ৮ আগষ্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী তার ঘরে দিনের বেলা ঘুমিয়ে ছিল।ঘুম থেকে উঠে তার মাকে না পেয়ে,পাশের বাড়ির একটি মোড়ে মাকে খুজতে যায়।এ সময় সেখানে থাকা একই এলাকার বাদশা তাকে পাশের আম বাগানে নিয়ে যায়।সেখানে বাদশা,রুহুল আমিন ও মনু মিয়া ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পাশের তামান্না পার্কে আটকে রাখে।মেয়েটা রাত ১২ টার দিকে সেখান থেকে ছাড়া পেয়ে পরিবারের কাছে গিয়ে সব জানায়।এ ঘটনার পরদিন ঐ স্কুল ছাত্রীর পিতা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।তদন্ত শেষ করে পুলিশ উক্ত তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার অভিযুক্ত বাদশা,রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেন,সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

