ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন খাতে বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট :
মে ৯, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দেয়ার আহবান জানান। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এ সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় ।বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে । সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শীঘ্রই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সম্প্রসারিত হবে ।এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।