ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই

ডেস্ক রিপোর্ট :
মে ৬, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।