ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে দ্বিতীয় স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যু

এস এম মনিরুজ্জামান :
মে ৪, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বিতীয় স্ত্রীর নির্যাতনে স্বামী মো: নূর ইসলাম সরদার(৬৫)মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ারা বেগম (৫০) ওই এলাকার নিহত মো: নূর ইসলামের স্ত্রী। নিহতের মেয়ে কপালী আক্তার অভিযোগ করে বলেন,একমাস আগে বাবাকে নিয়ে বরিশালে শশুর বাড়ি বেড়াতে যাই।পরে আমার শশুর বাড়ি বেড়ানো শেষে বাবা নিজ বাড়িতে ফিরে আসেন। শশুর বাড়ি বেড়াতে যাওয়ায় তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম প্রায় বাবাকে শারীরিক নির্যাতন করতো। বাবা নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর বিরুদ্ধে পাড়েরহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়ে ছিলেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম বাবাকে শ্বাস রোধে হত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য মাও: মো: আবুল কালাম জানান,প্রথম স্ত্রীর মেয়ের শশুর বাড়ি বেড়াতে যাওয়ায় দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম স্বামী মো:নূর ইসলামের উপর ক্ষিপ্ত হয়। পরে মেয়ের শশুর বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফিরে আসলে দ্বিতীয় স্ত্রীআনোয়ারা বেগম স্বামীকে শারীরিক ভাবে নির্যাতন করতো। দ্বিতীয় স্ত্রী শ্বাস রোধে মো:নূর ইসলামকে হত্যা করেছে তার স্বজনেরা জানিয়েছেন।এ বিষয় অস্বীকার করে দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী রাস্তার উপর পরে স্ট্রোক করে মারা গেছে। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।