ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সাংবাদিকের চিত্রধারণ করা মোবাইল ভাংচুর ও অবরুদ্ধ : অবশেষে উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
এপ্রিল ২০, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকা প্রেস ক্লাব’র স্থায়ী সদস্য ও প্রেসক্লাব সুন্দরগঞ্জের সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক পেশাগত দায়িত্ব পালনকালে স্থির, ভিডিও চিত্র ও অডিও রেকর্ড ধারণ করা মোবাইল ভাংচুর অত:পর অবরোধের ২ ঘন্টা পর ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করেছেন থানা পুলিশ। জানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের কুশটারী (হাজী পাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় উক্ত ইউনিয়নের ছমিরের বাজার থেকে ধোপাডাঙ্গা চৌমহনী গামী পাকা রাস্তা থেকে জনৈক আঃ মজিদের দোকানের সামনে দু’টি পাকা রাস্তার ত্রি-সীমানার মাঝে গাছের খুঁটি ও সদ্য নির্র্মীত রাস্তার ভাঙ্গা দৃশ্য মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন ঢাকা প্রেস ক্লাব’র স্থায়ী সদস্য ও প্রেসক্লাব সুন্দরগঞ্জের সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক। ভোগান্তির শিকার ব্যক্তিবর্গের সাক্ষাৎকার উক্ত মোবাইলে ধারণ করেন। এরপর জনৈক আঃ মজিদের মাধ্যমে ঐ গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র শফিউল (৬২) কে ডেকে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে না করতেই তার ছেলে মুক্তা মিয়া, মুকুল মিয়া, মোশারফ হোসেন ও জাহিদুল ইসলাম, মৃত রবিউল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমানম মুকুলসহ নারী-পুরুষ, শিশু-কিশোর-কিশোরী মিলে ২৫-৩০ জন মিলে সাংবাদিকের প্রতি চড়াও হয়। অকথ্য ভাষায় গালমন্দ, হুকমী-ধাকমী প্রদর্শণ করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় পাকা রাস্তার উপরে সবাই মিলে সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে অবরুদ্ধ করে ধারনকৃত স্থির ও ভিডিও চিত্র, অডিও রেকর্ড সম্বলিত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোস্তাফিজুর রহমান মুকুল রাস্তায় স্ব-জোড়ে ফেলে দিয়ে ভাংচুর করে। মোটরসাইকেলের চাবি টানা-হেছড়া করা ছাড়াও সবাই মিলে সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে। এসময় অবরোধকারীরা প্রসাশন ও বর্তমান সরকারের প্রতি অশ্লিল ভাষায় গালমন্দ করে থাকে। বিষয়টি ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কে জানালে তিনি ৯৯৯ মাধ্যমে ও সুন্দরগজ্ঞ থানা কে বিষয়টি অবহিত করেন। এর দুই ঘন্টা পর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সাংবাদিক ও ভাংচুরকৃত মোবাইল ফোন উদ্ধার করেন। তবে, মোবাইলে থাকা দু’টি সিম ও মেমরীকার্ডসহ অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্যচিত্র দৃর্বৃত্তদের হাতেই রয়েছে। এছাড়া, তারা ঘটনা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালাতে থাকে। উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও নির্ভিক সাংবাদিকতায় অভ্যস্ত সাংবাদিক আবু বক্কর সিদ্দিক মাদক, জুয়া, মানবাধিকার লঙ্ঘন তথা সামাজিক অবক্ষয়, বিভিন্ন স্তরের অনিয়ম-দূর্নীতি, অন্যায়সহ নানাবিধ অপরাধ প্রবণতা প্রতিরোধমূলক ও জনদূর্ভোগ বিষয়ে অনুসন্ধানী সংবাদ পরিবেশনে ইত:পূর্বে বেশ কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টতায় সেরা সাংবাদিকতায় এ্যওয়ার্ডে ভূষিত হয়েছেন বলে জানা যায়। তিনি প্রেস ক্লাব ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য । থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।