ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আঞ্চল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :
এপ্রিল ১৭, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন দারুলফালা এতিমখানা ও মাদ্রাসায় দক্ষিণ আঞ্চল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্র কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক কে মোঃ হোসেন রিজভীর নেতৃত্বে এগিয়ে চলেছে। এবং মফস্বল সাংবাদিকদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কে মোঃ হোসেন রিজভীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী. মো: শামীম আহমে. ঢাকা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক. অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারুল ফেলা মাদ্রাসার ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুল ইসলাম. বিশিষ্ট সমাজ সেবক স্বাধীন সরকার. সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা. এ সময় অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। ইফতারির পূর্বে প্রাতঃ ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভাইয়া ও দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের রুয়ের মাফরাতে দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মোতালেব মেমোরিয়াল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের দেশ ও জাতির উদ্দেশ্যে শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।