ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : অতিরিক্ত আইজিপি

ডেস্ক রিপোর্ট :
এপ্রিল ৯, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি রোববার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।নৌ পুলিশ প্রধান বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘœ রাখতে নৌ পুলিশ বদ্ধপরিকর। নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।’ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।তিনি বলেন, ঈদ উদযাপন করতে অনেকেই দেশের দর্শনীয় স্থানসমূহে ভ্রমণ করেন। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌযানসমূহের চলাচলের বিষয়ে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোন নৌ যান যেন প্রতিযোগিতামূলকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতিতে না চালায় সেদিকে সতর্ক থাকতে হবে। নৌযান ও নৌপথ সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থা, সেবা প্রত্যাশী জনগণ ও নৌ পুলিশসহ সবাই একসাথে কাজ করলে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ঈদ যাত্রা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, ঈদ পূর্ববর্তী পাঁচ দিন এবং ঈদ পরবর্তী পাঁচ দিন বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যে কোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা, বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ করা, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।সভায় নৌযান ও নৌপথের সাথে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধম্যে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।